এই প্রথম ঋত্বিক-ঋতুপর্ণা জুটি, নিয়ে আসছেন ‘গাজনের ধুলোবালি’

Date:

Share:

গাজনের ধুলোবালি’র শুটিং চলছে মুর্শিদাবাদের আজিমগঞ্জে, ঋতুপর্ণা ছাড়াও সিনেমায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, লোকনাথ দে, শ্রেয়া সিংহ, দেবপ্রসাদ হালদারসহ আরও অনেকে। নিখোঁজ স্বামীর খোঁজে প্রত্যন্ত গ্রামে গিয়ে স্থানীয় এক প্রভাবশালীর সঙ্গে টক্করে নামতে হয় অমৃতাকে। পরে ধীরে ধীরে তিনি জড়িয়ে পড়েন জটিলতায়। নানা ঘটনা প্রবাহে ওই প্রভাশালীর একের পর এক অপরাধ উন্মোচন করেন অমৃতা। পরিচালক ইন্দ্রাশিস আচার্যের নতুন সিনেমা ‘গাজনের ধুলোবালি’তে অমৃতা হয়ে ধরা দেবেন কলকাতার অভিনেত্রীর ঋতুপর্ণা।সিনেমার গল্পে ঋতুপর্ণার স্বামী ‘অরিন্দম’ এর ভূমিকায় আছেন ঋত্বিক চক্রবর্তী। চরিত্রটি একজন সাংবাদিকের। পেশাগত কাজে একটি গ্রামে গিয়ে নিখোঁজ হন অরিন্দম। তার স্ত্রী অমৃতার চরিত্রে ঋতুপর্ণা প্রথমে থানা-পুলিশ করলেও স্বামীর সন্ধান বের করতে ব্যর্থ হন। এরপর ওই গ্রামে গিয়ে স্বামীর সন্ধান শুরু করেন অমৃতা।

পুরো গ্রাম যার ভয়ে তটস্থ হয়ে থাকে সেই প্রভাবশালীর মুখোমুখি হন অমৃতা। তার চেষ্টায় আস্তে আস্তে বের হয় সেই প্রভাবশালীর নানা ধরনের অপরাধমূলক কাজ। ইন্দ্রাশিস আচার্যের এর আগের কাজগুলোর মধ্যে ‘বিলু রাক্ষস’, ‘পিউপা’, ‘পার্সেল’ ও ‘নীহারিকা’ প্রশংসিত হয়েছে। ইন্দ্রাশিস বলেন, “এখন সমাজে ভক্তি এবং ঘৃণা এই দুটো বিষয় চরমে পৌঁছেছে। ফলে সর্বত্র হিংসা একটা মারাত্মক আকার ধারণ করেছে। সেসবের কিছুটা তুলে আনতে চাইছি।”

আগামীতে ঋতুপর্ণাকে দেখা যাবে ‘পুরাতন’ নামের একটি বাংলা সিনেমায়। সুমন ঘোষের পরিচালনা এবং ঋতুপর্ণার প্রযোজনায় এই সিনেমায় দীর্ঘ ১৪ বছর পর কাজ করতে আসছেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। এছাড়া কলকাতার বাংলা সিনেমার দুই তারকা অভিনয় শিল্পী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণাকে ফের এক পর্দায় আনার কথা ভাবছেন নির্মাতা কৌশিক গাঙ্গুলি। আর এর মধ্য দিয়ে একসঙ্গে ৫০তম সিনেমায় কাজ করতে চলছেন এই জুটি।

Subscribe to our magazine

━ more like this

সানরাইজ স্পাইসেসের উদ্যোগে বাংলায় হাতপাখার প্রত্যাবর্তন, উৎসবের আবহে নতুন উদ্যাপন

দুর্গাপুজোর আবহে সানরাইজ স্পাইসেস, ক্রাফ্টস কাউন্সিল অব ওয়েস্ট বেঙ্গলের সহযোগিতায়, বাংলার অন্যতম প্রিয় সাংস্কৃতিক প্রতীক হাতপাখা এবং এই শিল্পকে বাঁচিয়ে রাখা কারিগরদের উদ্যাপন করছে।...

দুর্গাপুজোয় ‘বিঙ্গো!টেড়ে-মেড়ে’-র ‘আবোল তাবোল আড্ডাখানা’ নিয়ে আসছে অদ্ভুত সব চরিত্র, ঢাক, খেলা আর একরাশ ‘ট্যেরাড়াপন’!

সুকুমার রায়ের কল্পনাপ্রবণ ও জাদুময় জগৎ, যেখানে কোনও কিছুই ঠিক যুক্তির ধার ধারে না, তার সঙ্গে দুর্গাপুজোর জাঁকজমকপূর্ণ উদ্‌যাপনের মেলবন্ধন ঘটলে কী হয়? উত্তর...

মালদা প্রিমিয়ার লিগের লক্ষ্য আঞ্চলিক ক্রিকেট প্রতিভাকে বৃহত্তর মঞ্চে তুলে ধরা

উদীয়মান ক্রিকেটারদের জন্য একটি পেশাদার মঞ্চ তৈরি করা এবং মালদার ক্রীড়া প্রতিভাকে বৃহত্তর ক্রিকেট জগতে তুলে ধরার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করল মালদা প্রিমিয়ার লিগ...

FESTIVE ADDAS BECOME FINGER LICKIN’ GOOD WITH KFC’S UTSOB’ER BHURIBHOJ OFFERS AND ALL-NEW KRISPY CHICKEN MOMO

Celebrate with KFC’s Utsob’er Bhuribhoj offer & enjoy savings of up to 45%Available only across West Bengal for a limited time onlyAll-new limited edition...

কলকাতায় নিজের লেখা কবিতা ও গান নিয়ে পুজোর আগে অনুষ্ঠান করলেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন

কলকাতার মহাজাতি সদনে অনুষ্ঠিত হলো লে রিদম সংস্থা আয়োজিত ঊমা সম্মান ও রিনি মুখার্জি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড । অনুষ্ঠান 'শিকল ভাঙ্গার গল্প' । অনুষ্ঠানে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here