কবীর সুমনের গানে আছে তাঁর মন পাগল করা সানাইয়ের কথা, বাঙালি বিয়ে বাড়িতে তাঁর সানাইয়ের সুর আজও এক অন্য আমেজ এনে দেয়। উস্তাদ বিসমিল্লা খাঁ।সানাই বললেই যে নাম মনের কোণে উঁকি দিয়ে যায়।
সম্প্রতি কলকাতার লেজেন্ড এন্ড লিগেসি ক্যাফে তথা সংস্কৃতি চর্চা কেন্দ্রে হয়ে গেল উস্তাদ বিসমিল্লা খাঁ সাহেবের প্রয়াণ দিবস উপলক্ষে এক বিশেষ স্মরণ অনুষ্ঠান। প্রদর্শিত হলো বিশিষ্ট পরিচালক শুভঙ্কর ঘোষ পরিচালিত তথ্যচিত্র “উস্তাদ-এ-বিসমিল্লা”। বেনারসের অলিগলিতে গেলে যাঁর সানাইয়ের সুর আজও কানে বাজে। পদ্মশ্রী সোমা ঘোষ, বিশিষ্ট শাস্ত্রীয় সংগীত শিল্পী, উস্তাদ বিসমিল্লা খাঁ সাহেবের মানসকন্যা স্মরণ করেন তাঁর গুরু তথা পিতা সম বিসমিল্লা খাঁ সাহেবকে।
শুভঙ্কর ঘোষ নিজেও পেয়েছেন জাতীয় পুরস্কার তাঁর পরিচালিত ছবি ওহ ছোকরী এর জন্য।
এদিন বিশিষ্ট বাচিক শিল্পী দেবাশীষ বসু এর সঙ্গে আলাপচারিতায় পদ্মশ্রী সোমা ঘোষ ভাগ করে নিলেন তাঁর মনের অনুভূতি ও অভিজ্ঞতার কথা উস্তাদ বিসমিল্লা খাঁ সাহেব সম্পর্কে, গাইলেন টুকরো, টুকরো গান যা বেনারসের কথা মনে করিয়ে দিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্র্যামি জুরি পন্ডিত প্রদ্যুৎ মুখার্জি।

