কর বিষয়ক সেমিনার হলো ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলঘরে

Date:

Share:

সম্প্রতি কলিকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে আয়োজিত হল জি এস টি ও ইনকাম ট‍্যাক্স সংক্রান্ত সারাদিন ব‍্যাপী এক সেমিনার। আয়োজনে কমার্শিয়াল ট‍্যাক্সেস বার এ‍্যাসোসিয়েশন।সভাপতি আইনজীবী শ্রী অলোক ঘোষ এর বক্তব‍্য দিয়ে শুরু হয় এই সেমিনার। বার কাউন্সিলের সদস‍্য ও সি টি বি এ র প্রাক্তন সেক্রেটারি শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায় তাঁর বক্তব্যের মাধ‍্যমে সকল প্রবীন সদস‍্যদের ও স্বর্গত সদস‍্যদের নাম উল্লেখ করে তাঁদের অবদানের কথা উল্লেখ করেন ও তাঁদের প্রণাম জানান।

সংস্থার বর্তমান সেক্রেটারি শ্রী শক্তি পদ দে সংস্থার বর্তমান পরিস্থিতি র পর্যালোচনা করেন এবং অতিথি বর্গকে অভিনন্দন জানান। বিশেষ অতিথি প্রখ‍্যাত আইনজীবী শ্রী সজ্জন কুমার তুলসিয়ান , এন উই জে এস এর উপাচার্য শ্রী নির্মল কুমার চক্রবর্তী উপস্থিত প্রায় ৩৫০ জন ডেলিগেট এর উদ্দেশ্যে তাঁদের সুচিন্তিত বক্তব্য পেশ করেন। সি জি এস টির পূর্বাঞ্চল বিভাগের চীফ কমিশনার শ্রী শাঁওন কুমার , এস জি এস টির কমিশনার শ্রী দেবী প্রসাদ কারানাম এবং অনুষ্ঠানের প্রধান অতিথি হাইকোর্টের মাননীয় বিচারপতি শ্রী হিরন্ময় ভট্টাচার্য সুচিন্তিত বক্তব্য‍্য পেশ করে সকলের মন জয় করে নেন।শ্রী পীযূষ চক্রবর্তী ও এম এস হুদার পরিচালনায় একটি বুলেটিন এর প্রকাশ হয়।

ইন্দোর থেকে আগত বক্তা শ্রী রাজেশ মেহতা ক‍্যাপিটাল গেইনস ট‍্যাক্স নিয়ে তাঁর বক্তব‍্যে সকলের মন জয় করে নেন।পরবর্তী বক্তা ছিলেন শ্রী বিমল জৈন । সেমিনারে আগত সকল ডেলিগেট জি এস টির ওপর তাঁর সাবলীল বক্তব্যে শুনে মোহিত হয়ে যান। মডারেটর ছিলেন আইনজীবি শ্রী অভ্র মজুমদার । শেষভাগে জি এস টি নিয়ে আলোচনায় অংশ নেন সি জি এস টির এ‍্যাডিশনাল কমিশনার শ্রী রাজীব শঙ্কর সেনগুপ্ত ও আইনজীবি শ্রী অরূপ দাশগুপ্ত । সন্চালনায় ছিলেন আইনজীবি শ্রী সুমিত গুপ্ত।ধন‍্যবাদ জানান সহ সভাপতি শ্রী বিশ্বনাথ সরকার ।সহকারী সম্পাদক শ্রী সুমিত বিশ্বাস জানান সদস‍্য দেবাংশু সিনহা, শিবনাথ মুখোপাধ্যায় , প্রশান্ত ভাদুরী , দেবব্রত বসু, সুভাশিষ পোদ্দার ,শামসের আলম , সাকিল আহমেদ সহ বহু সদস‍্য সক্রিয় ভাবে এগিয়ে না এলে এই সেমিনার সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হত না। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ‍্যমে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটে।

Subscribe to our magazine

━ more like this

Слоты против настольных игр ‒ кому что подходит_

Содержание Введение Преимущества слотов Преимущества настольных игр Как...

The Much-Awaited Official Trailer of Saptadingar Guptodhon Unveiled at Nazrul Tirtha

One of Bengal’s most loved adventure franchises took centre stage at Nazrul Tirtha as the grand trailer launch of Saptadingar Guptodhon unfolded amidst celebration,...

কেয়ার হেলথ ইনশিওরেন্সের সমীক্ষা বলছে, মা হওয়ার খরচ বাড়ার সঙ্গে সঙ্গেমহিলাদের হেলথ ক্লেম অনেক বেড়েছে

ভারতের মাতৃত্বকালীন পরিচর্যার চালচিত্রে তাৎপর্যপূর্ণ পরিবর্তন ঘটছে। আগের চেয়ে বেশি সংখ্যক মহিলা বিধিবদ্ধ, প্রাতিষ্ঠানিক পরিচর্যার নাগাল পাচ্ছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী,...

Fridaay OTT Announces the Premiere of “Gorky-r Ma” — A Haunting Psychological Drama by Debaloy Bhattacharya

Camellia Productions Private Limited in association with Rupa Datta proudly announces the upcoming release of itsmuch-anticipated web series “Gorky-r Ma”, set to premiere exclusively...

মণিপাল হসপিটালস কলকাতার উদ্যোগে ইন্ডিয়ান মিউজিয়ামে শিল্প, সংগীত ও কবিতার মেলবন্ধনে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

স্টেথোস্কোপের জায়গা নিল গান, প্রেসক্রিপশনের পরিবর্তে শোনা গেল কবিতা, আর হাসপাতালের করিডোর যেন এক সন্ধ্যার জন্য শিল্প ও সংস্কৃতির বিস্তারে রূপ নিল ঐতিহাসিক ইন্ডিয়ান...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here