বাংলা কবিতার সঙ্গে লোকগান, ফোKobita নিয়ে মঞ্চে আসছেন সুতপা বন্দ্যোপাধ্যায় ও তন্ময় বিশ্বাস

Date:

Share:

বাংলা বরাবরই ভারতের সবচেয়ে সমৃদ্ধ সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে অন্যতম।বাংলার সাহিত্য, গান, কবিতা, নাটক আর লোকসংস্কৃতি প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের জীবন আর অনুভূতির সঙ্গে মিশে আছে। গ্রামের মেঠো সুরে ভরা লোকগান থেকে শুরু করে বাংলার কালজয়ী কবিতা আজও সব বয়সের শ্রোতাদের মনে এক ভালোলাগার জায়গা করে নিয়েছে।

‘ফোKobita’ নামটা এসেছে ‘ফোক’ আর ‘কবিতা’ এই দুই শব্দের মিশেল থেকে। এই অনুষ্ঠানে বাংলার লোকসঙ্গীত আর কবিতার এক অনন্য মেলবন্ধন হতে চলেছে,আগামী ২৩শে মে, উত্তম মঞ্চে, সন্ধ্যা ৬:৩০ থেকে, এই অনুষ্ঠানে অংশ নেবেন দুইজন বিশিষ্ট শিল্পী, সুতপা বন্দ্যোপাধ্যায় ও তন্ময় বিশ্বাস। অনুষ্ঠানের আয়োজনে থিঙ্কবিজ মার্কোম।

সায়ন মজুমদার, আয়োজক , জানালেন, ” গত নয় বছর ধরে থিঙ্কবিজ মার্কোম ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করছে, আর আমাদের মূল কাজের বড় একটা অংশ জুড়ে রয়েছেন বিভিন্ন খ্যাতনামা শিল্পী ও পারফর্মাররা। তাঁদের সঙ্গে কাজ করতে করতেই আমাদের মনে হয়েছে, এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা দরকার যা শিল্পীদের আরও বড় পরিসরে পৌঁছতে সাহায্য করবে।” অন্যদিকে, সুতপা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘ আমার কাছে কবিতা শুধু আবৃত্তি নয়, এটা মানুষের অনুভূতির সঙ্গে বাংলার মাটির টানকে জুড়ে দেওয়ার একটা পথ। ‘ফোKobita’র মাধ্যমে আমি বাংলা সাহিত্যর সৌন্দর্য আর অনুভূতিগুলোকে সবার সামনে সহজভাবে তুলে ধরতে চাই।
এর সঙ্গে লোকসঙ্গীত যোগ হলে পুরো বিষয়টা আরও বেশি আপন হয় আর আমাদের সংস্কৃতির সঙ্গে মিশে যায়। ” সঙ্গীত শিল্পী তন্ময় বিশ্বাস বললেন, ” বাংলার লোকসঙ্গীত মানে আমাদের মাটির গল্প, মানুষের অনুভূতি। এই গানগুলো গাওয়া আমার কাছে সবসময় খুবই কাছের একটা বিষয়। ‘ফোkobita’র সবচেয়ে সুন্দর দিক হলো, এখানে লোকগান আর বাংলা কবিতা একসঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে।”

Subscribe to our magazine

━ more like this

JIS Group Signs MoU with FOSMI to Strengthen Industry-Academia Collaboration

JIS Group of Educational Institutions (JIS Group) has signed a Memorandum of Understanding (MoU) with the Federation of Small & Medium Industries, West Bengal...

পশ্চিমবঙ্গে বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা (Cleft Lip & Palate) অস্ত্রোপচারের জন্য মুথুট পাপ্পাচান ফাউন্ডেশন, এইচ.পি. ঘোষ হাসপাতাল ও মিশন স্মাইলের যৌথ উদ্যোগ

মিশন স্মাইল, মুথুট পাপ্পাচান ফাউন্ডেশন এবং এইচ.পি. ঘোষ হাসপাতাল-এর যৌথ উদ্যোগে কলকাতায় একটি সমন্বিত ক্লেফ্ট সার্জিক্যাল ক্যাম্প আয়োজন করা হচ্ছে। এই ক্যাম্পে পশ্চিমবঙ্গের শিশু...

Mahindra Last Mile Mobility Limited is the No.1 electric commercial vehicle manufacturer for June 2026 and FY 2027 Q1

Mahindra Last Mile Mobility Limited (MLMML) is the No.1 electric commercial vehicle (eCV) manufacturer for June 2026 and FY 2027 Q1. MLMML continues its...

Dabur GlucoPlus C launches new Campaign with Sourav Ganguly through AI-Powered ‘Dada’s Power Coaching Camp’

Dabur India Ltd. has launched its latest summer campaign for Dabur GlucoPlus C, featuring former Indian cricket captain Sourav Ganguly, introducing a first-of-its-kind personalized...

চীন–দক্ষিণ এশিয়া সহযোগিতা ফোরামের সপ্তম অধিবেশনে স্বাস্থ্যসেবা, গ্রামীণ উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন ডা. চৈতালি দাস

আঞ্চলিক সহযোগিতা ও সাংস্কৃতিক কূটনীতির মাধ্যমে ভারত–চীন সংলাপের ক্রমবর্ধমান গুরুত্বকে আরও সুদৃঢ় করে চীনের কুনমিং শহরে অনুষ্ঠিত চীন–দক্ষিণ এশিয়া সহযোগিতা ফোরাম ২০২৬-এর সপ্তম অধিবেশন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here