হোন্ডা কার্স ইন্ডিয়া ভারতে হোন্ডা ZR-V e:HEV-এর মূল্য এবং ডেলিভারি শুরুর তারিখ ঘোষণা করেছে

Date:

Share:

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় প্রিমিয়াম গাড়ি নির্মাতা সংস্থা হোন্ডা কার্স ইন্ডিয়া লিমিটেড (HCIL) আজ তাদের বিশ্বজুড়ে প্রশংসিত প্রিমিয়াম হাইব্রিড SUV- ‘অল-নিউ হোন্ডা ZR-V e:HEV’-এর দাম ঘোষণা করেছে এবং গাড়িটির ডেলিভারি শুরু করার কথা জানিয়েছে। সম্পূর্ণ তৈরি ইউনিট বা কমপ্লিটলি বিল্ট ইউনিট হিসেবে জাপান থেকে আমদানি করা এই মডেলটিকে ভারতে হোন্ডার নতুন ফ্ল্যাগশিপ SUV হিসেবে লঞ্চ করা হয়েছে এবং দিল্লিতে এর প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৭,৯৯,০০০ টাকা।

একেবারে নতুন ZR-V e:HEV-এর এই আত্মপ্রকাশ ভারতে হোন্ডার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা ভারতীয় গ্রাহকদের জন্য তাদের বিশ্বজুড়ে সফল প্রিমিয়াম হাইব্রিড SUV গুলোর অন্যতম। ২০২২ সাল থেকে বিশ্ববাজারে ৮ লক্ষেরও বেশি ইউনিট বিক্রির মাধ্যমে মডেলটি ব্যাপক সাফল্য অর্জন করেছে। এটি মূলত সেইসব বিচক্ষণ ভারতীয় গ্রাহকদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, যারা অনন্য ও প্রিমিয়াম এসইউভি অভিজ্ঞতা খুঁজছেন।
আকর্ষণীয় ও মার্জিত SUV ডিজাইন, রোমাঞ্চকর পারফরম্যান্স, অসাধারণ জ্বালানি দক্ষতা এবং উন্নত কারিগরি দক্ষতার জন্য বিশ্বজুড়ে স্বীকৃত ZR-V e:HEV-তে রয়েছে হোন্ডার অত্যাধুনিক ২ লিটার e:HEV স্পোর্টস হাইব্রিড পাওয়ারট্রেন, যা এটিকে প্রিমিয়াম SUV সেগমেন্টের অন্যতম আধুনিক ও স্পোর্টি হাইব্রিড এসইউভিতে পরিণত করেছে। এটি ৫০০০-৬০০০ rpm -এ ১৮৪ PS যৌথ সর্বোচ্চ ক্ষমতা, ০-২০০০ rpm -এ ৩১৫ Nm সর্বোচ্চ টর্ক, প্রতি লিটারে ২২.৮০* কিলোমিটারের চমৎকার মাইলেজ এবং মাত্র ৭.৯ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি/ঘণ্টা গতিবেগ তোলার ক্ষমতা প্রদান করে।
দাম ঘোষণার বিষয়ে মন্তব্য করতে গিয়ে হোন্ডা কার্স ইন্ডিয়া লিমিটেডের মার্কেটিং অ্যান্ড সেলসের ভাইস প্রেসিডেন্ট মিঃ কুণাল বহেল বলেন, “আজ অল-নিউ হোন্ডা ZR-V e:HEV-এর ডেলিভারি শুরু করার মাধ্যমে ভারতে হোন্ডার যাত্রায় আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হলো। ভারতে আমাদের পোর্টফোলিওর ফ্ল্যাগশিপ মডেল হিসেবে স্থান পাওয়া ZR-V-তে শক্তিশালী হাইব্রিড প্রযুক্তি, ডিজাইন, আরাম ও নিরাপত্তার ক্ষেত্রে হোন্ডার সার্বিক অগ্রগতির প্রতিফলন ঘটেছে, যা গ্রাহকদের অত্যন্ত মার্জিত ও আনন্দদায়ক ড্রাইভিং অভিজ্ঞতা উপহার দেবে। ভারতীয় বাজারের জন্য নির্ধারিত প্রথম দুটি ব্যাচের গাড়ি ইতিমধ্যেই বুক হয়ে যাওয়া এবং প্রি-বুকিংয়ে ZR-V-এর প্রতি গ্রাহকদের এই দারুণ সাড়া আমাদের অত্যন্ত উৎসাহিত করেছে। আমরা আমাদের গ্রাহকদের আস্থা ও উদ্দীপনার জন্য তাঁদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। এই অর্ডারগুলো পূরণ শুরু করার পাশাপাশি আরও অনেক নতুন গ্রাহককে হোন্ডা পরিবারে স্বাগত জানাতে আমরা একটি অসাধারণ অনারশিপ অভিজ্ঞতা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ”।

একেবারে নতুন হোন্ডা ZR-V – হাইব্রিড এর আত্মপ্রকাশ
মহৎ ভাবনা – আপনার সম্ভাবনাকে বিকশিত করুন
মহৎ ভাবনা “আপনার সম্ভাবনাকে বিকশিত করুন” এই দর্শনের ওপর ভিত্তি করে নির্মিত অল-নিউ ZR-V এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি চালককে স্বাধীনতা, আত্মবিশ্বাস এবং ড্রাইভিংয়ের আনন্দ দিতে পারে; এই মূল ভাবনাটি তিনটি প্রধান স্তম্ভের মাধ্যমে প্রকাশ পেয়েছে

• অবাক করা বাইরের অংশ বা এক্সটেরিয়র: রাস্তায় নিজস্ব শক্ত অবস্থান তৈরির জন্য বোল্ড বা আকর্ষণীয় SUV স্টাইলিং
• আভিজাত্য পূর্ণ অভ্যন্তর বা ইন্টেরিয়র: উন্নত মানের কারিগরি দক্ষতা ও মার্জিত আরামদায়ক পরিবেশ, এবং
• গাড়ি চালানোর আনন্দঃ SUV-র ব্যবহারিক সুবিধার সাথে সেডান গাড়ির মতো সহজ ও আরামদায়ক হ্যান্ডলিংয়ের চমৎকার সমন্বয়।

২ লিটার e:HEV স্পোর্টস হাইব্রিড পাওয়ারট্রেন:
হোন্ডা ZR-V গাড়িটিতে রয়েছে e:HEV স্পোর্টস হাইব্রিড সিস্টেম, যা একটি ২.০ লিটারের ডিরেক্ট ইনজেকশন অ্যাটকিনসন-সাইকেল ইঞ্জিন এবং e-CVT যুক্ত উন্নত ডুয়াল-মোটর হাইব্রিড সিস্টেমের সমন্বয়ে গঠিত; এটি ৫০০০–৬০০০ rpm -এ ১৮৪ PS যৌথ সর্বোচ্চ ক্ষমতা, ০–২০০০ rpm -এ ৩১৫ Nm সর্বোচ্চ টর্ক এবং প্রতি লিটারে ২২.৮* কিলোমিটারের অসাধারণ জ্বালানি দক্ষতা প্রদান করে।
এই বুদ্ধিমান হাইব্রিড সিস্টেমটি ইলেকট্রিক, হাইব্রিড এবং ইঞ্জিন ড্রাইভ মোডের মধ্যে স্বয়ংক্রিয় ও নিখুঁতভাবে মোড পরিবর্তন করে, যা শহরের রাস্তা, হাইওয়ে এবং বিভিন্ন ধরণের ড্রাইভিং পরিস্থিতিতে সেরা দক্ষতা ও পারফরম্যান্স নিশ্চিত করে।

মার্জিত ডিজাইন এবং প্রিমিয়াম কমফোর্ট
ZR-V-এর মসৃণ বাহ্যিক ডিজাইন স্পোর্টি অনুপাতের সাথে একটি প্রিমিয়াম SUV রূপের চমৎকার মেলবন্ধন ঘটায়, যেখানে সম্পূর্ণ LED লাইটিং, ১৮-ইঞ্চির অ্যালয় হুইল এবং অনন্য ফ্রন্ট ও রিয়ার স্টাইলিং বিশেষভাবে নজর কাড়ে; এর ভেতরের কেবিনে রয়েছে উচ্চমানের উপকরণে তৈরি প্রিমিয়াম অল-ব্ল্যাক ইন্টেরিয়র, লেদার আপহোলস্ট্রি, ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল এবং আরাম ও সুবিধার কথা মাথায় রেখে তৈরি চালক-কেন্দ্রিক একটি উন্নত ককপিট।

উন্নত কানেক্টিভিটি এবং ব্যবহারের সুবিধা
এই SUV-তে রয়েছে ওয়্যারলেস অ্যাপল কারপ্লে® ও অ্যান্ড্রয়েড অটো™ সমর্থিত একটি ২২.৮ সেমি (৯ ইঞ্চির) টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ২৫.৯ সেমি (১০.২ ইঞ্চির) সম্পূর্ণ ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, ১২টি স্পিকারের বোস® প্রিমিয়াম অডিও সিস্টেম এবং ওয়্যারলেস স্মার্টফোন চার্জিং সুবিধা। এছাড়া অল-নিউ হোন্ডা ZR-V গাড়িটিতে দৈনন্দিন জীবনযাত্রার কথা মাথায় রেখে বিভিন্ন বুদ্ধিমত্তাসম্পন্ন স্টোরেজ অপশন যুক্ত করা হয়েছে। কেবিনে বড় কাপ হোল্ডার, প্রশস্ত ডোর পকেট, স্মার্টফোনের জন্য সেন্টার কনসোলের নিচে সুবিধাজনক ট্রে এবং ট্যাবলেট রাখার মতো স্থান সহ একটি সেন্টার কনসোল বক্স রয়েছে, সাথে পেছনের যাত্রীদের বাড়তি আরামের জন্য রয়েছে ফোল্ড-ডাউন আর্মরেস্ট। বহুমুখী ব্যবহারের সুবিধার্থে ZR-V-তে রয়েছে ৬০:৪০ অনুপাতে ভাজ করার যোগ্য পেছনের সিট, যা পুরোপুরি ভাঁজ করলে ১৩১৩ লিটার পর্যন্ত মাল রাখার জায়গা বা কার্গো স্পেস পাওয়া যায়; আর সমান ফ্লোর, লোড পার্টিশন, রিট্র্যাক্টেবল পার্সেল কভার, আন্ডার-ফ্লোর স্টোরেজ ও কম উঁচুর চওড়া বুট ওপেনিং থাকায় বড় বা ভারী জিনিসপত্র সহজে ওঠানো-নামানো যায়।

আরাম এবং সুবিধা
প্রতিটি ভ্রমণকে সহজ, আরামদায়ক ও প্রিমিয়াম করে তোলার জন্য ZR-V গাড়িটিকে অত্যন্ত বিশেষভাবে ডিজাইন করা হয়েছে; এতে উন্নত আরাম নিশ্চিত করতে রয়েছে স্মার্ট কি-ফবের সাথে যুক্ত ওয়ান-টাচ মেমোরি ফাংশন সহ ৮-ওয়ে পাওয়ার-অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট এবং ৪-ওয়ে পাওয়ার-অ্যাডজাস্টেবল ফ্রন্ট প্যাসেঞ্জার সিট। সুবিধাজনক বৈশিষ্ট্যের মধ্যে আরও রয়েছে ব্যাটারি পুনর্নবীকরণের জন্য মেটাল ডিসেলারেশন সিলেক্টর প্যাডেল শিফটার, কিক জেসচার ও ওয়াক-অ্যাওয়ে ক্লোজ-অ্যান্ড- লক ফাংশনযুক্ত হ্যান্ডস-ফ্রি পাওয়ার টেলগেট, প্যাসেঞ্জার সাইডের অটো রিভার্স-টিল্ট মিরর, ইলেকট্রনিক পার্কিং ব্রেক এবং অটো স্টার্টযুক্ত আইডল স্টপ সিস্টেম যা দৈনিক যাতায়াত এবং দীর্ঘ ভ্রমণের অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় ও সহজ করে তোলে।

হন্ডা সেন্সিং -এর সাথে উন্নত নিরাপত্তা
অল-নিউ ZR-V গাড়িটিতে রয়েছে হন্ডার উন্নত ড্রাইভার-অ্যাসিস্ট প্রযুক্তির প্যাকেজ হন্ডা সেন্সিং, যার মধ্যে রয়েছে কলিশন মিটিগেশন ব্রেকিং সিস্টেম, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, লেন কিপিং অ্যাসিস্ট সিস্টেম এবং রোড ডিপার্চার মিটিগেশন সিস্টেম।
এর পাশাপাশি যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সুবিধা হিসাবে ৮টি এয়ারব্যাগ, ৩৬০-ডিগ্রি ক্যামেরা, ভেহিকল স্ট্যাবিলিটি অ্যাসিস্ট, হিল ডিসেন্ট কন্ট্রোল, ফ্রন্ট ও রিয়ার পার্কিং সেন্সর এবং হন্ডার সিগনেচার ACE™ বডি স্ট্রাকচারের মতো অতিরিক্ত সেফটি ফিচার যুক্ত করা হয়েছে।
অল-নিউ হোন্ডা ZR-V গাড়িটি ৪টি প্রিমিয়াম রঙে পাওয়া যাবে- টুইলাইট মিস্ট ব্ল্যাক পার্ল, মেটেরয়েড গ্রে মেটালিক, প্ল্যাটিনাম হোয়াইট পার্ল এবং ক্রিস্টাল ব্ল্যাক পার্ল।

সম্পূর্ণ দুশ্চিন্তামুক্ত মালিকানা
অল-নিউ ZR-V-এর সাথে পাওয়া যাচ্ছে ৩ বছরের আনলিমিটেড কিলোমিটার স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি, ৩ বছরের বিনামূল্যে রোডসাইড অ্যাসিস্ট্যান্স (RSA), ৭ বছর পর্যন্ত বর্ধিত (এক্সটেন্ডেড) ওয়ারেন্টির সুযোগ এবং ১০ বছর বা ১,২০,০০০ কিলোমিটার পর্যন্ত এনিটাইম ওয়ারেন্টি’র সুবিধা; এছাড়া গাড়িটির লিথিয়াম-আয়ন ব্যাটারিতে ৮ বছর বা ১,৬০,০০০ কিলোমিটার (যেটি আগে আসবে) এবং হাইব্রিড সিস্টেমের যন্ত্রাংশে ৫ বছর বা ১,০০,০০০ কিলোমিটারের (যেটি আগে আসবে) ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।

Subscribe to our magazine

━ more like this

IRTH by House of Titan expands East India footprint with its first store launch in Kolkata

IRTH, the premium handbag brand from the House of Titan, announces the opening of its new exclusive brand store at South City Mall, Kolkata,...

Rajasthan Connects with Its Diaspora in Kolkata, Showcases Opportunities for Growth and Enterprise

The Government of Rajasthan hosted the Pravasi Rajasthani Meet 2026 in Kolkata, following the meet in Guwahati, bringing together members of the Rajasthani diaspora,...

Dabur Hajmola’s New Campaign: ‘Masti Ki Pathshala’ to Encourage Physical Activity Among Children

Dabur India Limited, one of India’s leading Ayurvedic and natural healthcare companies, has announced its ambitious campaign, ‘Hajmola Masti Ki Pathshala’. The large-scale programme...

Orko’s Celebrates Durgotsav with Grand Festive Buffets and Joyous Celebrations Across Its Outlets

As Kolkata gears up to embrace the spirit of Durga Puja, Orko's invites guests to celebrate the festive season with specially curated Durgotsav experiences...

Apollo Hospitals’ “My Hands Are Ready” Sets World Record Title with 61,221 CPR Pledges in 30 Days

‘Is Navi Mumbai ready to save a life.’ This was the question that set the CPR Pledge Movement in motion by Apollo Hospitals Navi...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here