পশ্চিমবঙ্গে ৭৫টি নতুন শাখা খুলছে আইআইএফএল ফাইন্যান্স

Date:

Share:

আইআইএফএল ফাইন্যান্স পশ্চিমবঙ্গে ৭৫টি নতুন শাখা খোলার এবং আগামী ছয় মাসে 800 জনেরও বেশি কর্মী নিয়োগের ঘোষণা করলো। এই-উপলক্ষ্যে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আইআইএফএল ফাইন্যান্স গোল্ড লোনের পূর্বাঞ্চলের জোনাল বিজনেস হেড, শ্রী নিলয় ঘোষ বলেন, “আমরা নতুন শাখা এবং নতুন কর্মীদের নিয়োগ করার মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আরও বিস্তার লাভ করবো।

অনগ্রসর এবং আন্ডারব্যাংকিং গ্রাহকদের গোল্ড লোন, বিজনেস লোন এবং অন্যান্য লেন্ডিং প্রোডাক্ট অফার করি। পশ্চিমবঙ্গ আইআইএফএল ফাইন্যান্সের জন্য একটি ফোকাস স্টেট। আমাদের এই রাজ্যে বৃহৎ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে এবং এক্ষেত্রে আমরা বার্ষিক 50% হারে বৃদ্ধির আশা করছি। আমাদের সংস্থা অত্যন্ত গ্রাহককেন্দ্রিক এবং ডিজিটাইজেশনের ক্ষেত্রে অগ্রগামী। আমাদের সমস্ত শাখা পেপারলেস এবং সমস্ত লোন প্রোডাক্ট কুইক প্রসেসিং অফার করে।”

উল্লেখ্য, আইআইএফএল ফাইন্যান্সের ভারত জুড়ে 8,800 টিরও বেশি শাখা রয়েছে। মোট গ্রাহকসংখ্যা 85 লাখের বেশি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সংস্থার কর্তারা জানান, পশ্চিমবঙ্গের নয়া ৭৫টি শাখা সহ প্রতিটি শাখাতেই গচ্ছিত সোনার সুরক্ষার দিকগুলি নিয়েও তারা সদা সচেতন। সংস্থাটি পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাহকদের প্রতি মাসে মাত্র 99 পয়সায় গোল্ড লোন অফার করছে। এছাড়া নয়া ৭৫টি শাখা থেকে ৪০০ জনের বেশি কর্মসংস্থানের সুযোগ পেতে চলেছে, যেটি অত্যন্ত আশাব্যঞ্জক।

Subscribe to our magazine

━ more like this

সানরাইজ স্পাইসেসের উদ্যোগে বাংলায় হাতপাখার প্রত্যাবর্তন, উৎসবের আবহে নতুন উদ্যাপন

দুর্গাপুজোর আবহে সানরাইজ স্পাইসেস, ক্রাফ্টস কাউন্সিল অব ওয়েস্ট বেঙ্গলের সহযোগিতায়, বাংলার অন্যতম প্রিয় সাংস্কৃতিক প্রতীক হাতপাখা এবং এই শিল্পকে বাঁচিয়ে রাখা কারিগরদের উদ্যাপন করছে।...

দুর্গাপুজোয় ‘বিঙ্গো!টেড়ে-মেড়ে’-র ‘আবোল তাবোল আড্ডাখানা’ নিয়ে আসছে অদ্ভুত সব চরিত্র, ঢাক, খেলা আর একরাশ ‘ট্যেরাড়াপন’!

সুকুমার রায়ের কল্পনাপ্রবণ ও জাদুময় জগৎ, যেখানে কোনও কিছুই ঠিক যুক্তির ধার ধারে না, তার সঙ্গে দুর্গাপুজোর জাঁকজমকপূর্ণ উদ্‌যাপনের মেলবন্ধন ঘটলে কী হয়? উত্তর...

মালদা প্রিমিয়ার লিগের লক্ষ্য আঞ্চলিক ক্রিকেট প্রতিভাকে বৃহত্তর মঞ্চে তুলে ধরা

উদীয়মান ক্রিকেটারদের জন্য একটি পেশাদার মঞ্চ তৈরি করা এবং মালদার ক্রীড়া প্রতিভাকে বৃহত্তর ক্রিকেট জগতে তুলে ধরার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করল মালদা প্রিমিয়ার লিগ...

FESTIVE ADDAS BECOME FINGER LICKIN’ GOOD WITH KFC’S UTSOB’ER BHURIBHOJ OFFERS AND ALL-NEW KRISPY CHICKEN MOMO

Celebrate with KFC’s Utsob’er Bhuribhoj offer & enjoy savings of up to 45%Available only across West Bengal for a limited time onlyAll-new limited edition...

কলকাতায় নিজের লেখা কবিতা ও গান নিয়ে পুজোর আগে অনুষ্ঠান করলেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন

কলকাতার মহাজাতি সদনে অনুষ্ঠিত হলো লে রিদম সংস্থা আয়োজিত ঊমা সম্মান ও রিনি মুখার্জি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড । অনুষ্ঠান 'শিকল ভাঙ্গার গল্প' । অনুষ্ঠানে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here